কুতুবদিয়ার বিধ্বস্ত বেড়িবাঁধ পরিদর্শনে পরিকল্পনা কমিশনের সদস্য
কক্সবাজারের কুতুবদিয়ার বিধ্বস্ত বেড়িবাঁধ ও সড়ক চলতি অর্থ বছরেই পুনঃনির্মাণ হবে বলে জানিয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য কুতুবদিয়ার কৃতিসন্তান খোরশেদ আলম চৌধুরী।
শুক্রবার কুতুবদিয়ার বেড়িবাঁধ এলাকা পরিদর্শনকালে দ্বীপের প্রধান সমস্যা সমাধানে তার প্রচেষ্টার পাশাপাশি এলাকার জনপ্রতিনিধি ও রাজনীতিকসহ সর্বস্তরের নাগরিকদের ভূমিকা রাখতে পরামর্শ দেন তিনি।
এ সময় তার সাথে ছিলেন কক্সবাজার জেলা আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান এড.ফরিদুল ইসলাম চৌধূরী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুচ ছাফা, সাবেক উপজেলা চেয়ারম্যান মন্জুর আলম সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজী, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাছান কুতুবী ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কর্মকর্তারা।
সায়ীদ আলমগীর/এআরএস