সাতক্ষীরায় বিশেষ অভিযানে গ্রেফতার ৪২
চলমান অবরোধ ও হরতালের নাশকতার আশংকায় সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন মামলার ৪২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়। এর মধ্যে জামায়াতের ১০ জন ও বিএনপি’র ২ জনসহ মোট ১২ জন নেতা-কর্মী রয়েছেন।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ উঠতে না পেরে ট্রেনে পাথর নিক্ষেপ যাত্রীর, ভাঙলো জানালার গ্লাস
- ২ উঁচু গাছে ডাল কাটতে উঠে অজ্ঞান যুবক, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- ৩ খুব শিগগির উপজেলা-পৌরসভায় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
- ৪ বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিক গ্রেফতার
- ৫ কিশোরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব, ৪ হাজার হেক্টর বোরো ধান ক্ষতিগ্রস্ত