বাসের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় বাসের ছাদ থেকে পড়ে মিঠুন হোসেন নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত মিঠুন উপজেলার মালিতা পাড়া গ্রামের ঝন্টু আলীর ছেলে।
ঝিনাইদহ সদর হাসপাতালের ডা. জাহীদুল ইসলাম জানান, ফুটবল খেলা শেষে বাসে করে ঝিনাইদহ থেকে শৈলকুপা যাচ্ছিল মিঠুন। পথে বারইপাড়া এসে বাসের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহমেদ নাসিম আনাসারী/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে