চার শিক্ষকের বদলি ঠেকাতে বিক্ষোভ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউটের ৪ শিক্ষকের বদলি ঠেকাতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
সোমবার কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি গ্রামের উক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরে উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেনের আশ্বাসে বিক্ষোভকারীরা ফিরে যায়।
শিক্ষার্থী সুমন দাড়িয়া, আশিকুর খান, মোবিন শিকদার, বনানী দাস ও মোহনা খানম বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ৭ জন শিক্ষক রয়েছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষক অশোক কুমার বাইন, সহকারী দক্ষ পরিচালক শাহাবুদ্দিন, ল্যাব অ্যাসিস্টেন্ট সেলিমুজ্জামান খান ও প্রশিক্ষক শাহজাহান মিয়াকে এক সঙ্গে বদলি করা হয়েছে।
এর দুই মাস আগে ভাষা শিক্ষা বিভাগের শিক্ষক জুলফিকার আলী মুরাদ ও অফিস রক্ষক লুৎফর রহমানকে বদলি করা হয়। অফিস রক্ষক লুৎফর রহমান অফিসের কাজের ফাঁকে আমাদের ক্লাস নিতেন। ওই দুটি পদ এখনও শূন্য রয়েছে। এর মধ্যে ৪ শিক্ষককে বদলি করলে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা ব্যহত হবে।
আগামী ফেব্রুয়ারিতে আমাদের পরীক্ষা। ওই শিক্ষকদের বদলির আদেশ বহাল রাখলে আমাদের অপূরণীয় ক্ষতি হবে। তাই আমরা বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন বলেন, আমি শিক্ষা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। শিক্ষার্থীদের লেখাপড়ার কোনো ক্ষতি যেন না হয় আমরা সে ব্যবস্থা গ্রহণ করবো।
হুমায়ূন কবীর/এফএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ছিনতাইকারীর ধাক্কায় ছিটকে পড়লেন অটোরিকশার চালক, গাড়িচাপায় গেল প্রাণ
- ২ যশোরে ভেজাল মবিল তৈরি, কারখানা মালিকের লাখ টাকা জরিমানা
- ৩ মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করে প্রাণ গেলো বাবার
- ৪ সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই
- ৫ সৌদি আরবে মিসাইল হামলায় যুবক নিহত, কিশোরগঞ্জের বাড়িতে শোকের মাতম