ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযানে আটক ১৩

প্রকাশিত: ০৬:৪২ এএম, ২৬ জানুয়ারি ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার আশঙ্কায় ২০ দলীয় জোটের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ জানান, হরতাল ও অবরোধে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ দিকে ২০ দলীয় জোটের ডাকা ৩৬ ঘন্টার হরতাল ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। হরতালের সমর্থনে শহরে জোটের নেতাকর্মীদের কোনো মিছিল কিংবা পিকেটিং করতে দেখা যায়নি।

বিএ