ঝিনাইদহে জামায়াতের ২ নেতাকর্মীসহ গ্রেফতার ৩৮
ঝিনাইদহে নাশকতা মামলায় জামায়াতের ২ নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় ৬ উপজেলা থেকে ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা প্রতিরোধে রাতে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায় পুলিশ। সে সময় সদর ও মহেশপুর থেকে জামায়াতের ২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
এছাড়া অন্যান্য মামলায় শৈলকুপা থেকে ৭ জন, হরিণাকুন্ডু উপজেলা থেকে ৫, কালীগঞ্জ থেকে ৪ জন, কোটচাঁদপুর থেকে ২ জন এবং সদর থেকে ৮ ও মহেশপুর থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।
আহমেদ নাসিম আনসারী/এসএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে