কলকাতা-খুলনা বাস যাত্রা শুরু
ভারত-বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক জোরদার করতে কলকাতা-বেনাপোল-খুলনা রুটে পরীক্ষামূলক দুটি যাত্রীবাহী মৈত্রী বাস কলকাতা থেকে যাত্রা করে পেট্রাপোল হয়ে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় বেনাপোল বন্দরে এসে পৌঁছায়।
১২ জন কর্মকর্তা নিয়ে মঙ্গলবার বিকেলে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাস দুটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে কলকাতায় এক অনুষ্ঠানের মাধ্যমে এ বাস সার্ভিস উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বিকেল ৪টা ৪৫ মিনিটে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ল্যান্ড প্রিন্সিপাল সেক্রেটারি আল্পনা ভট্টাচার্যের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল এ বাস দুটি নিয়ে বেনাপোল নোম্যান্সল্যান্ডে এসে পৌঁছালে সেখানে তাদের ফুল দিয়ে বরণ করে নেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) নিতাই চন্দ্র সেন, উপ-পরিচালক আব্দুল জলিল, বেনাপোল কাস্টমস ডেপুটি কমিশনার মারুফুর রহমান, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল আকতার, মোমিনুল ইসলাম, বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান প্রমুখ। পরে কড়া পুলিশি পাহারায় তারা খুলনার উদ্দেশ্যে বেনাপোল ত্যাগ করেন।20160830201338.jpg)
জানা যায়, খুলনা ও কলকাতায় উভয় দেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পরে বাণিজ্যিকভাবে বাস সার্ভিস চালু হবে। এটি হবে দুই দেশের মধ্যে তৃতীয় সরাসরি বাস সার্ভিস। সার্কভুক্ত দেশসমূহের মধ্যে সরাসরি বাস সার্ভিস চালুর ক্ষেত্রে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অংশ হিসেবে বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল মোটর ভেহিকেলস এগ্রিমেন্টের (বিবিআইএন-এমভিএ) আওতায় এই বাস সার্ভিস চালুর উদ্যোগ নেয়া হয়েছে।
মো. জামাল হোসেন/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত