রানার সম্পাদক মুকুলের মৃত্যুবার্ষিকী পালিত
দ্রুত বিচার দাবির মধ্য দিয়ে যশোর থেকে প্রকাশিত আলোচিত ‘দৈনিক রানার’ পত্রিকার সাংবাদিক ও সম্পাদক আরএম সাইফুল আলম মুকুলের ১৮তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
সাংবাদিক মুকুলের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার প্রেস ক্লাব যশোরে কালো পতাকা উত্তোলন করা হয়। এদিন সাংবাদিকরা কালোব্যাজ ধারণ করে সাংবাদিক মুকুলের কবর জিয়ারত ও শ্রদ্ধার্ঘ নিবেদন করেন।
এছাড়া তার স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে প্রেস ক্লাব যশোর, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
সাংবাদিক সাইফুল আলম মুকুল হত্যাকাণ্ডের প্রতিবাদে ও বিচার দাবিতে প্রেস ক্লাব যশোর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মনোতোষ বসু। আলোচনা করেন দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, সাবেক সভাপতি ফকির শওকত, সাবেক সভাপতি মিজানুর রহমান তোতা, সাংবাদিক ফখরে আলম, তৌহিদ জামান, জাহিদ আহমেদ লিটন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মুকুল হত্যার বিচারে দীর্ঘসূত্রতায় ক্ষোভ প্রকাশ করেন। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ মুকুল হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন।
উল্লেখ্য, ১৯৯৮ সালের ৩০ আগস্ট রাতে শহর থেকে রিকশায় বাড়ি ফেরার পথে চারখাম্বা মোড়ে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারান আরএম সাইফুল আলম মুকুল। এ ঘটনায় তার স্ত্রী হাফিজা আকতার শিরিন অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মিলন রহমান/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত