ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সরাইলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০১:৫১ পিএম, ২৬ জানুয়ারি ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল রোববার পুলিশ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার বিকেলে পুলিশ বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ১৭০ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মর্তা (ওসি) মো. আলী আরশাদ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি জাগোনিউজকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গতকাল রোববার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা বিএনপি ও ছাত্রদলের ডাকা আধাবেলা হরতাল চলাকালে সরাইল শহীদ মিনার এলাকায় হরতালের সমর্থনে বিএনপি কর্মীদের বের করা বিক্ষোভ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আবদুল হকসহ ১২ জন পুলিশ সদস্য আহত হন।

আজিজুল আলম সঞ্চয়/ এমএএস