ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হামিদপুর আল-হেরা কলেজ জাতীয়করণের দাবিতে স্মারকলিপি

প্রকাশিত: ১১:৩২ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৬

যশোরের হামিদপুর আল-হেরা কলেজ জাতীয়করণের দাবিতে রোববার যশোরে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার সকালে জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা অংশগ্রহণ করেন।  

এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা জানায়, ১৯৯৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই হামিদপুর আল হেরা কলেজ প্রতি বছর কৃতিত্বপূর্ণ ফল অর্জন করে আসছে। উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রতিবছরই কলেজটি যশোর বোর্ডের সেরাদের তালিকায় স্থান করে নিচ্ছে। সেই সঙ্গে ২০০৪ সালে জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠ কলেজের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতির কাছ থেকে ক্রেস্ট ও সনদপত্র পেয়েছে। কিন্তু বরাবরই কলেজটিকে জাতীয়করণের ক্ষেত্রে অবহেলা করা হচ্ছে। 

মানববন্ধনে বক্তব্য দেন, কলেজের অধ্যক্ষ মফিজুল ইসলাম, উপাধ্যক্ষ সাইফুল ইসলাম তুহিন, অধ্যাপক আশরাফ আলী প্রমুখ । মানববন্ধন শেষে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

মিলন রহমান/এএম/এমএস