এখনই সুসময় সঠিক ইতিহাস ছড়িয়ে দেয়ার
বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর থেকে দেশে দীর্ঘ দুইযুগ মিথ্যার রাজনীতির চর্চা হয়েছে মন্তব্য করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেছেন, ইতিহাস কখনো চাপা পড়ে না। এখনই সুসময় সঠিক ইতিহাস সবার মাঝে ছড়িয়ে দেয়ার।
কক্সবাজারে দু’দিনব্যাপী ‘জ্ঞান ভিত্তিক ছাত্ররাজনীতি: বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএফইউজে সভাপতি।
মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, প্রবহমান মিথ্যার রাজনীতির সঙ্গে যুদ্ধ করে জঙ্গিবাদী শক্তির মোকাবেলায় যে অস্ত্রের প্রয়োজন তা হলো তথ্য ও জ্ঞান। বঙ্গবন্ধুকে অধ্যায়ন করে দেশের সঠিক ইতিহাস জেনে তথ্য-জ্ঞানে ঋদ্ধ হয়ে ছাত্রলীগ অপশক্তির মোকাবেলায় নামলে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ রোধ হবে।
কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ও যুক্তরাষ্ট্রের বঙ্গবন্ধু বইমেলার সহযোগিতায় জেলা ছাত্রলীগ আয়োজিত কর্মশালায় বিএফইউজে সভাপতি আরো বলেন, দেশভাগের আগেই পূর্ববঙ্গকে স্বাধীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন কলেজছাত্র শেখ মুজিব। কলকাতা ইসলামিয়া কলেজের হোস্টেলে এই কথা হোসেন শহীদ সোহরাওয়ার্দীসহ অন্যদের জানিয়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় স্বাধীনতা এসেছে। পরবর্তীতে সপরিবারে খুন হন বঙ্গবন্ধু। এরপর দীর্ঘ দুই যুগ স্বাধীনতাবিরোধীরা মিথ্যার রাজনীতি দিয়ে সেই ইতিহাস ঢেকে ফেলেছে।
জেলা ছাত্রলীগ সভাপতি ইমতিয়াজ আহমেদ জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদের সঞ্চালনায় কর্মশালায় অতিথি হিসেবে ছিলেন, সুচিন্তা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক এ আরাফাত, কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এস এস সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ প্রমুখ।
সায়ীদ আলমগীর/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন-স্মারকলিপি
- ২ ভোট কারচুপির অভিযোগে পুনগণনার দাবি বিএনপি প্রার্থীর
- ৩ ফল পাল্টে দেওয়ার অভিযোগ করে ভোট পুনগণনার দাবি খেলাফত মজলিস প্রার্থীর
- ৪ ভোট গণনায় অনিয়মসহ নানা অভিযোগ পরাজিত বিএনপি প্রার্থীর
- ৫ ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২০