এসি লাগাতে গিয়ে শ্রমিকের মৃত্যু
যশোরের একটি প্রাইভেট হাসপাতালে এসি লাগানোর সময় ছয়তলা থেকে নিচে পড়ে সোহেল (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আসাদ (৩০) নামে অপর এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের ঘোপজেল রোডের কুইন্স হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত সোহেল শহরের শংকরপুর সরকারি মুরগীর খামার এলাকার মোক্তার আলীর ছেলে।
কুইন্স হাসপাতালের ব্যবস্থাপক মিঠু সাহা জানান, এলজি কোম্পানির লোকজন ৯ তলা ভবনের ছয়তলায় এসি লাগানোর কাজ করছিলেন। এ সময় সরঞ্জাম সরিয়ে নেয়ার সময় অসাবধানতাবসত দুইজন নিচে পড়ে যান। তাদেরকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়।
অবস্থার অবনতি হলে তাদের হাসপাতালে নেয়া হয়। সেখান সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক ডা. ইউসুফ আলী সোহেলকে মৃত ঘোষণা করেন। আহত অপরজনের অবস্থা আশংকাজনক।
হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এনকে আলম জানান, আহত যুবকের অবস্থা আশংকাজনক। তার মাথা ও বুকে প্রচণ্ড আঘাত লেগেছে এবং একটি পা ভেঙে গেছে। রাত ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মিলন রহমান/এএম/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত