ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে সেবিকাদের কর্মবিরতি
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের এক সেবিকাকে রোগীর স্বজন কর্তৃক লাঞ্ছিত করার ঘটনায় দ্বিতীয় দিনের মতো চলছে সেবিকাদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি।
এদিকে সেবিকাদের কর্মবিরতি কারণে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন দূর-দূরান্ত থেকে হাসপাতালে আসা সাধারণ রোগীরা। এর ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের।
হাসপাতালের সেবিকা সুপারভাইজার শংকরী রানী কর্মকার জাগোনিউজকে জানান, সোমবার রাতে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে কর্মরত জ্যেষ্ঠ সেবিকা মর্জিনা বেগমের সাথে অসৌজন্যমূলক আচরণ এবং তাকে শারিরিকভাবে লাঞ্ছিত করেন হামিদা বেগম নামের এক রোগীর স্বজন।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির করার ঘোষণা দেয় হাসপাতালে কর্মরত সেবিকারা। এখনো পর্যন্ত হামলাকারীদের গ্রেফতার না করায় কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তারা।
বিএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াতের প্রার্থী রেজাউলের প্রার্থিতা বাতিলে ইসির সতর্কবার্তা
- ২ ভয় দেখিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার দিন শেষ: এটিএম মাছুম
- ৩ কয়েকদিন পর হয়তো আমার লাশও পাওয়া যেতে পারে: ভিপি নুর
- ৪ জামায়াত জান্নাত দেখিয়ে ভোট নিতে চায়, এটা ধিক্কারজনক: পার্থ
- ৫ দেড় বছরে ২৭৩ জনকে হত্যাকারী দলকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না