ঝিনাইদহে জামায়াতের নারী কর্মীসহ গ্রেফতার ৬
ঝিনাইদহে নাশকতার মামলায় জামায়াত-শিবিরের দুই নারী কর্মীসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নাশকতার মামলায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এসময় সদর থানা থেকে দুই নারী জামায়াত-শিবিরসহ তিনজন এবং শৈলকুপা, কোটচাঁদপুর ও মহেশপুর থেকে তিন জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
আহমেদ নাসিম আনসারী/এফএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ২ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৩ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৪ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব
- ৫ কম শিক্ষিতদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাখার সুযোগ নেই