কালীগঞ্জে বজ্রাঘাতে কলেজছাত্রের মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বুজিডাঙ্গা মুনদিয়ায় বজ্রাঘাতে নয়ন হোসেন (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে বুজিডাঙ্গা মুনদিয়া গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে। মৃত নয়ন একই গ্রামের আলি কদরের ছেলে ও কেয়া বাগান কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নয়ন হোসেন বিকালে গ্রামের মাঠে ঘাস কাটতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আহমেদ নাসিম আনসারী/এএম/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ২ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৩ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৪ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৫ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব