যশোরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদাৎ বার্ষিকী পালিত
ল্যান্স নায়েক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে এক সম্মুখ যুদ্ধে শহীদ হন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ।
যশোরের শার্শা উপজেলার সোমবার নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতাযুদ্ধের এই শ্রেষ্ঠ সন্তানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়।
সকালে যথাযথ মর্যাদায় এই বীরশ্রেষ্ঠের সমাধিতে পুস্পার্ঘ অর্পণ, গার্ড অব অনার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ উপলক্ষে শার্শা উপজেলার কাশিপুর গ্রামে শহীদের সমাধিতে পুস্পার্ঘ অর্পণ করেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম, বিজিবি যশোর-২৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর লিয়াকত হোসেন, মেজর মোস্তাক আহমেদ, পরিবারের পক্ষ থেকে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা, ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন আলী, নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।
এ সময় বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা স্মৃতিসৌধে ফুল দেন। এর আগে বিজিবির একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পুস্পার্ঘ অর্পণ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মো. জামাল হোসেন/এএম/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত