ঝিনাইদহে অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার থেকে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে অটক করেছে র্যাব-৬। সোমবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, বিষয়খালী গ্রামের জালাল উদ্দিন (২০) ও একই গ্রামের শরিফ হোসেন (৪৫)।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ কোম্পানি কমান্ডার মেজর মো. মনির আহম্মেদ জানান, জালাল ও শরিফ হোসেনসহ এলাকার চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী মধ্যরাতে বিষয়খালী বাজারে গোপন বৈঠক করছিলেন।
খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ২ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৩ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৪ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৫ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব