শার্শার দুই কোটি টাকার ভারতীয় পণ্য আটক
যশোরের শার্শার নাভারণ এলাকায় ঢাকাগামী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের গাড়ির যন্ত্রাংশ, ইমিটেশন, কসমেটিকস এবং চিকিৎসা সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক মালামালের মূল্য আনুমানিক দুই কোটি টাকা।
সোমবার রাতে এসব মালামাল আটক করা হয়। পণ্য কর ফাঁকি দিয়ে এসব মালামাল ভারত থেকে আমদানি করা হয়েছে বলে জানায় বিজিবি।
যশোর-২৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহম্মদ লিয়াকত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বিজিবি সদস্যরা ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের গাড়ির যন্ত্রাংশ, ইমিটেশন, কসমেটিকস, চিকিৎসা সামগ্রী আটক করা হয়। যার আনুমানিক মূল্য দুইকোটি টাকা।
আটককৃত মালামাল যশোর কাস্টমস গুদামে জমা দেয়া হয়েছে বলেও জানান ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহম্মদ লিয়াকত আলী।
মো. জামাল হোসেন/এএম/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নড়াইলে নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নানার মৃত্যু
- ২ ‘কয়েক ঘণ্টার অপেক্ষা করে লাইনের একদম সামনে যাওয়ার পর শুনি তেল শেষ’
- ৩ ধান-চালের বাজারে ধস, ‘ইন্টেরিম’কে দুষছেন কৃষক-ব্যবসায়ীরা
- ৪ সারাদেশে অভিন্ন প্রশ্নে পরীক্ষা গ্রহণের চিন্তা চলছে: শিক্ষামন্ত্রী
- ৫ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার লিটার ডিজেল জব্দ