যশোরে লরির চাপায় দুই স্কুলছাত্র নিহত
যশোর-খুলনা মহাসড়কে ট্যাংক লরির চাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আবু সাঈদ (১৩) নামে আরো এক ছাত্র গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার বিকেলে যশোর-খুলনা মহাসড়কের পদ্মবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, যশোর সদর উপজেলার চাউলিয়া গ্রামের আব্দুল্লাহ শেখের ছেলে ৭ম শ্রেণির ছাত্র হিমেল (১৩) ও জিরাট গ্রামের লুৎফর রহমানের ছেলে ৮ম শ্রেণির ছাত্র সাকিল (১৪)।
আহত আবু সাঈদ কচুয়া গ্রামের রফিক মিয়ার ছেলে। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা তিনজনই রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির ছাত্র।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলের দিকে তারা তিনজন একটি মোটরসাইকেলে করে যশোর শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পদ্মবিলা এলাকায় পৌঁছালে একটি ট্যাংক লরি (যশোর-ট-১০৪) তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে সাকিলের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হিমেল এবং সাইদকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে হিমেল ও সাইদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে হিমেলের মৃত্যু হয়। আবু সাইদকে ঢাকায় পাঠানো হয়েছে।
যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই স্কুলছাত্র নিহতের ঘটনায় ওই ট্যাংক লরিকে আটক করা হয়েছে।
মিলন রহমান/এএম/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নড়াইলে নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নানার মৃত্যু
- ২ ‘কয়েক ঘণ্টার অপেক্ষা করে লাইনের একদম সামনে যাওয়ার পর শুনি তেল শেষ’
- ৩ ধান-চালের বাজারে ধস, ‘ইন্টেরিম’কে দুষছেন কৃষক-ব্যবসায়ীরা
- ৪ সারাদেশে অভিন্ন প্রশ্নে পরীক্ষা গ্রহণের চিন্তা চলছে: শিক্ষামন্ত্রী
- ৫ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার লিটার ডিজেল জব্দ