ঝিনাইদহে জামায়াত কর্মীসহ গ্রেফতার ৪১
ঝিনাইদহে নাশকতার অভিযোগে জামায়াতের ৩ কর্মীসহ বিভিন্ন মামলার ৪১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা প্রতিরোধে ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝিনাইদহে ধারাবহিক অভিযান চলছে।
এর অংশ হিসেবে রাতে পুলিশ জেলার ৬ উপজেলায় অভিযান চালায়। এ অভিযানে কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা থেকে জামায়াতের ৩ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
তিনি আরো জানান, অন্যান্য মামলায় জেলার বিভিন্ন স্থান থেকে আরো ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা রয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।
আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ২ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৩ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৪ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৫ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব