ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় প্রাণের ম্যাকারনি রান্না প্রতিযোগিতা

প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৬

কুমিল্লায় কিশোরী, যুবতী ও মধ্যবয়সী বয়সী নারীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো দেশের অন্যতম বৃহৎ ও খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান প্রাণের ম্যাকারনি বা পাস্তা রান্না প্রতিযোগিতা।

বুধবার সন্ধ্যায় জেলার বীর চন্দ্রনগর মিলনায়তনে (টাউন হল) দ্য শেফ ম্যাকারনি কুকিং শো অ্যান্ড রেসিপি কনটেস্ট-এর আয়োজনে এ প্রতিযোগিতায় নগরীর বিভিন্ন স্কুল-কলেজের দুই শতাধিক শিক্ষার্থী ও গৃহিণী অংশ নেন।

প্রতিযোগিতা পরিচালনা করেন বিশিষ্ট রন্ধনশিল্পী আঞ্জুমান্দ জাহিদ সেতু। এ প্রতিযোগীদের অংশগ্রহণকে কেন্দ্র করে নগরীর টাউন হল মিলনায়তনে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

comilla-pran
অনুষ্ঠানের শুরুতে প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন প্রাণের অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার মো. নাজমুল হাসান। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ম্যাকারনির খালি প্যাকেটসহ ম্যাকারনি রান্না করে এনে অনুষ্ঠানস্থলে প্রদর্শন করেন।

পরে রন্ধনশিল্পী আঞ্জুমান্দ জাহিদ সেতু প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ১০ জনকে বিজয়ী ঘোষণা করেন। বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে প্রাণের বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

এ রান্না প্রতিযোগিতার বিষয়ে প্রাণের অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ মানেজার মো. নাজমুল হাসান বলেন, নতুন আঙ্গিকে ম্যাকারনি রান্না শেখানো, প্রতিভা বিকাশ এবং ম্যাকারনি সামগ্রী ব্যবহার করে রান্না শেখানোর পাশাপাশি ম্যাকারনি সামগ্রীর বাজারজাতকরণে আগ্রহ সৃষ্টি করার জন্য এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

comilla-pran
এর আগে দুপুর থেকেই নগরীর বিভিন্ন স্থান থেকে কিশোরী, যুবতী ও মধ্যবয়সী নারীরা নিবন্ধনের মাধ্যমে রান্না করা ম্যাকারনি নিয়ে অনুষ্ঠানস্থলে সমবেত হন। অনুষ্ঠানে প্রায় ১৫ থেকে ২০ জন তরুণের অংশগ্রহণ প্রতিযোগিতাকে আরো প্রাণবন্ত করে তোলে। এ উপলক্ষে কুমিল্লা টাউন হলের প্রধান ফটক থেকে মিলনায়তন পর্যন্ত বর্ণিল সাজে সাজানো হয়।

প্রতিযোগিতায় অংশ নেয়া আছমা আক্তার, ফাতেমা, রাজিয়া ও হাবিবা জানান, ‘প্রাণের উদ্যোগে ম্যাকারনি রান্না প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের বিশিষ্ট রন্ধনশিল্পীর নিকট থেকে রান্না করার বিষয়ে অনেক কৌশল জানতে পেরিছি, যা আমরা আগে অবগত ছিলাম না।’

মো. কামাল উদ্দিন/বিএ