যশোরে সার কারখানায় অভিযান
প্রতিষ্ঠিত কোম্পানির নকল স্টিকারযুক্ত প্যাকেটে সার বাজারজাতকরণের দায়ে যশোরে সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের একে এগ্রো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ সার কারখানার মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানা মালিককে সতর্ক করে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আনিসুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সদস্যদের সহায়তায় সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের রাজু আহমেদের একে এগ্রো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে অভিযান চালানো হয়।
সেখানে দেশের প্রতিষ্ঠিত সার কোম্পানির নকল স্টিকারযুক্ত প্যাকেট পাওয়া যায়। দেশের প্রতিষ্ঠিত ১০-১২টি কোম্পানির স্টিকার লালিয়ে একে এগ্রো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ সার বাজারজাত করে আসছে। প্রতিষ্ঠানটি ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছে যা সম্পূর্ণ অবৈধ। এই অপরাধের ভিত্তিতে প্রতিষ্ঠানটির মালিক রাজু আহমেদকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের সতর্ক করা হয়েছে।
এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সোহেল শেখ ও র্যা বের যশোর ক্যাম্পের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
মিলন রহমান/এএম/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নড়াইলে নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নানার মৃত্যু
- ২ ‘কয়েক ঘণ্টার অপেক্ষা করে লাইনের একদম সামনে যাওয়ার পর শুনি তেল শেষ’
- ৩ ধান-চালের বাজারে ধস, ‘ইন্টেরিম’কে দুষছেন কৃষক-ব্যবসায়ীরা
- ৪ সারাদেশে অভিন্ন প্রশ্নে পরীক্ষা গ্রহণের চিন্তা চলছে: শিক্ষামন্ত্রী
- ৫ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার লিটার ডিজেল জব্দ