গজারিয়ায় ভীমরুলের কামড়ে একজনের মৃত্যু
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামে বৃহস্পতিবার সকালে ভীমরুলের কামড়ে শাহজালাল (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত শাহজালাল পুরান বাউশিয়া গ্রামের মৃত চিনু মিয়ার ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শাহজালাল গরুর খাবারের জন্য কচুরিপানা আনতে যাওয়ার পথে ভিমরুলের আক্রমণের শিকার হন। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে এবং শরীরে তিব্র ব্যাথা থাকায় হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার সময় তার মৃত্যু হয়।
এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝড়ে ঘাটে বাঁধা নৌকার দড়ি ছিঁড়ে মালিকের মৃত্যু, নিখোঁজ ১
- ২ মধ্যপ্রাচ্যে হতাহত বাংলাদেশিদের ক্ষতিপূরণ আদায়ে পদক্ষেপ নেওয়া হয়েছে
- ৩ পুনঃখননের উদ্যোগে আবারো আশা জাগাচ্ছে মৃতপ্রায় ‘জিয়া খাল’
- ৪ কক্সবাজারে জমছে ঈদ বাজার, নিম্ন আয়ের পরিবারের দীর্ঘশ্বাস
- ৫ মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক