ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ০৬:৪৫ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছের অন্তত আরো ৪ জন।

শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চী এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের উপরে অবস্থান করা ব্যক্তিরা ছিটকে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।  
 
মিয়া বাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট সফিকুল আজম জানান, কুমিল্লাগামী মদিনা পরিবহনের একটি বাসের সঙ্গে চট্টগ্রামগামী অটোরিকশা পরিবহনকারী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই ২ জন মারা যায় এবং আহত হয় আরো ৪-৫ জন।

কামাল উদ্দিন/এফএ/আরআইপি