রোববার যশোরে হরতাল
১ ফেব্রুয়ারি আগামী রোববার যশোরে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জেলা বিএনপি। রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত এ হরতাল পালন করবে সংগঠনটি।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দোলোয়ার হোসেন খোকন বৃহস্পতিবার সন্ধ্যা রাতে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দলীয় নেতাকর্মীদের ওপর অব্যাহতভাবে হামলা, মিথ্যা মামলা ও বাসভবনে বোমা হামলার ঘটনা ঘটছে। সর্বশেষ বুধবার মধ্যরাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ যশোর জেলা বিএনপির ৬ নেতার বাসভবনে বোমা হামলা চালানো হয়েছে। এ হামলার প্রতিবাদে ১ ফেব্রুয়ারি রোববার ২৪ ঘণ্টার হরতাল আহ্বান করা হয়েছে।
এমএএস/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু