সাত বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩ নারী
ভালো কাজের আশায় সাত বছর আগে পাচার হওয়া তিন নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত দিল ভারত। শনিবার সকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা তিন নারী হলেন- খুলনার ৪ নম্বর ঘাট এলাকার আব্দুল আজিজের মেয়ে কুলসুম বেগম (২৩), নড়াইলের নাড়াগাতি এলাকার নাসির সর্দারের মেয়ে রূপা খাতুন (২৪) ও খুলনার রূপসা থানার ক্লাব রোড এলাকার মহসিন শেখের মেয়ে নাসরিন সুলতানা (২৫)।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হাসান জানান, ফেরত আসা নারীদের বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এখান থেকে যশোর মহিলা আইনজীবী সমিতি তাদের গ্রহণ করে পরিবারের কাছে পৌঁছে দেবে।
যশোর মহিলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট নাসিমা খাতুন জানান, গরিব পরিবারের মেয়ে হওয়ায় ভালো কাজের সন্ধানে সাত বছর আগে দালালের মাধ্যমে অবৈধ পথে তারা ভারতের কেরালা যান। সেখানে অবৈধভাবে বসবাসের অভিযোগে পুলিশ তাদের আটক করে। পরে সেখান থেকে কৈকাল নামের একটি এনজিও তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটে তাদের দেশে আনা হয়।
মো. জামাল হোসেন/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত