ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

না.গঞ্জে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

প্রকাশিত: ০১:২৯ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৬

নারায়ণগঞ্জে পৃথক অভিযানে দু’টি অস্ত্র, গুলি ও মাদকসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে র‌্যাব-১১-এর সদস্যরা গুলি ভর্তি বিদেশি পিস্তলসহ র্দুর্ধষ সন্ত্রাসী মো. নাইমুর রহমানকে (২৪) গ্রেফতার করেছে। আর ফতুল্লা থানা পুলিশ ৩ রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী শাকিলকে (২৩) গ্রেফতার করেছে।  

গ্রেফতার নাইমুর রহমান বন্দর উপজেলার মো. শফিকুল ইসলামের ছেলে, আর শাকিল ফতুল্লার লালপুরের ছমিরের ছেলে।

র‌্যাব-১১ জানায়, শনিবার রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলার বন্দর থানাধীন মদনপুর ইউপি এলাকার নুর-ই জান্নাত মসজিদের পশ্চিমে পরিত্যক্ত ঘর থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী মো. নাইমুর রহমানকে ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ১টি ম্যাগজিন, ৪ রাউন্ড পিস্তলের গুলি, ৬২০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের ৫০ এবং ৭০ টাকাসহ গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে বন্দর থানায় অস্ত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু’টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।  

এদিকে ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাজী এনামুল হক জানান, শনিরবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী শাকিলকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদে সন্ত্রাসী শাকিলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানা অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই কাজী এনামুল হক।

মো. শাহাদাত হোসেন/এএম/পিআর