লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাসে বোমা হামলায় চালক নিহত
লক্ষ্মীপুরের কাছিদবাড়ি এলাকায় চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসে বোমা হামলায় বাস চালক সুমন হোসেন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। শুক্রবার রাত ১১টার সময় এ ঘটনা ঘটে।
এসময় বাসের ৯ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহত বাস চালক সুমনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত পোনে ১১টার সময় লক্ষ্মীপুর থেকে আশিক পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসটি লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের কাছিদবাড়ি এলাকায় পৌঁছলে দুবৃর্ত্তরা বাসকে লক্ষ্য করে বোমা হামলা চালায়।
এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাস চালক সুমন অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সুমন হোসেনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী নেয়ার পথে বাস চালক সুমন মারা যায়। অন্য আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ ভেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা