ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১১:৩৬ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৬

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নেওরা বাজারে আবদুল গণি (৩৮) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দুপুরে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবদুল গণি জেলার কোতোয়ালি থানার মোস্তফাপুর গ্রামের আলী আহাম্মদের ছেলে।

স্থানীয়রা জানায়, উপজেলার নেওরা বাজারের মুদি মালের ব্যবসায়ী আবদুল গণি চাঁদ রাতে কেনা-বেচার পর দোকানেই ঘুমিয়ে পড়েন। ভোরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ দোকানের ভেতরে রেখে পালিয়ে যায়।

সকালে ওই ব্যবসায়ী বাড়িতে না ফেরায় স্বজনেরা তাকে খুঁজতে এসে দোকানে মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।  

সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) স্বজল কুমার কানু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে।

মো.কামাল উদ্দিন/এএম/পিআর