জামালপুরে খালে ডুবে যমজ বোনের মৃত্যু
জামালপুরের সরিষাবাড়িতে খালের পানিতে ডুবে যমজ বোনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার ডোয়াল ইউনিয়নের প্রসাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- ওই গ্রামের সেলিম মিয়ার মেয়ে সাদিয়া ও নাদিয়া (৭)।
প্রতিবেশী ইউসুফ আলী জানান, বিকেলের দিকে দুই বোন বাড়ির পাশে খালের পাড়ে খেলছিল। কোন এক সময় সবার অলক্ষ্যে তারা খালের পানিতে পড়ে যায়। এ সময় এক বোনের লাশ পানিতে ভেসে উঠে। পরে খোঁজাখুঁজি করে আরেক বোনের লাশ পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুভ্র মেহেদী/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬