ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শিশু নির্যাতনকারী গৃহকর্তা ওমর গাজীপুরে গ্রেফতার

প্রকাশিত: ০৩:২৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৬

চাঁদপুরের ৯ বছরের ছোট্ট শিশুকে অমানবিক নির্যাতনের অভিযোগে করা মামলায় গৃহকর্তা ওমর ফারুককে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরীর দেশীপাড়া এলাকা থেকে জয়দেবপুর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গাজীপুরে ওমর ফারুক-মনি বেগম দম্পতির বাসায় গৃহকর্মীর কাজ করতো শিশুটি। ঈদে নতুন কাপড় চোপড় চাওয়া এবং বাড়ি যেতে চাওয়ার ‘অপরাধে’ শিশুটিকে অমানবিকভাবে নির্যাতন করা হয়। এ ঘটনায় ওমর ফারুক, তার স্ত্রী মনি বেগম ও শিশুটিকে কাজ দিতে নিয়ে যাওয়া মোস্তফা সরদারকে আসামি করে বৃহস্পতিবার দুপুরে শিশুটির প্রতিবেশী হাইমচর এলাকার শাহজাহান ভূঁইয়া বাদী হয়ে মামলা করেন।

শিশু নির্যাতন দমন আইনে হাইমচর থানায় মামলাটি করা হয়। পরে বৃহস্পতিবার রাতে গাজীপুর সদরের দেশীপাড়া থেকে ওমর ফারুককে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওমরের স্ত্রী গৃহকর্ত্রী মনি বেগম পালিয়ে যান। তবে মনি বেগমকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আমিনুল ইসলাম/এআরএ/এমএস