ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে পল্লী চিকিৎসক নিহত

প্রকাশিত: ০৫:১৪ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৬

গাজীপুরে মাইক্রোবাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে আব্দুল করিম (৪৫) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন।

বোরবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের চক্রবর্তী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল করিম টাঙ্গাইলের নাগরপুর থানার জালালিয়া গ্রামের কালু মিয়ার ছেলে। আহতরা হলেন-গাইবান্ধার হিরু (২৮), কুষ্টিয়ার রাকিবুল (২৮), জাহিদ (২৭) এবং অজ্ঞাত যুবক।

জয়দেবপুর থানার চক্রবর্তী ফাড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হামিদ জানান, সকাল ৮টার দিকে চক্রবর্তী বাসস্ট্যান্ডের কাছে কালিয়াকৈর উপজেলার চন্দ্রাগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ওই পল্লী চিকিৎসক নিহত এবং অপর ৪ যাত্রী আহত হন। আহতদের শেখ ফজিলাতুনেচ্ছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়।

আমিনুল ইসলাম/এসএস/এমএস