মুন্সিগঞ্জে ২ কোটি মিটার কারেন্ট জাল জব্দ
মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও এলাকার একটি কারখানায় অভিযান চালিয়ে ১ কোটি ৯৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে এ অভিযান চালানো হয়।
নির্বাহী মেজিস্ট্রেট আব্দুলাহ আল মামুনের নেতৃত্বে সদর উপজেলা মৎস্য বিভাগ ও র্যাবের যৌথ অভিযানে মেসার্স কাদির ফিশিং নেট ইন্ডাস্ট্রিজ থেকে এ জাল জব্দ করা হয়।
এসময় কারখানার ম্যানেজার মো. সোহাগ মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তিনি জানান, অবৈধ কারেন্ট জাল উৎপাদন বন্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। পরে জব্দকৃত জাল মুন্সীগঞ্জ নয়াগাঁওস্থ ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে বিনিষ্ট করা হয়।
অভিযানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা মৎস্য কর্মকতা শাহাজাদা খসরু ও র্যাব-১১’র ভাগ্যকুল ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুদ আনোয়ার প্রমুখ।
এফএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝড়ে ঘাটে বাঁধা নৌকার দড়ি ছিঁড়ে মালিকের মৃত্যু, নিখোঁজ ১
- ২ মধ্যপ্রাচ্যে হতাহত বাংলাদেশিদের ক্ষতিপূরণ আদায়ে পদক্ষেপ নেওয়া হয়েছে
- ৩ পুনঃখননের উদ্যোগে আবারো আশা জাগাচ্ছে মৃতপ্রায় ‘জিয়া খাল’
- ৪ কক্সবাজারে জমছে ঈদ বাজার, নিম্ন আয়ের পরিবারের দীর্ঘশ্বাস
- ৫ মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক