প্রশিক্ষণের জন্য ভারত গেলেন ১৫ বিজিবি সদস্য
বর্ডার ম্যানেজমেন্ট কোর্সের জন্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৫ সদস্যর একটি দল বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গেছেন। তারা ভারতে ঝাড়খান প্রদেশের হাজারিবাগ বিএসএফ হেড কোয়ার্টারে ১৫ দিনের কোর্সে অংশ নেবেন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তারা ভারতে যান। বিজিবি’র বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুবেদার দেলোয়ার হোসেনের নেতৃত্বে ১৫ সদস্যের বিজিবি’র দল ঢাকা পিলখানা থেকে ভারতের উদ্দেশ্যে রওয়ানা হন। সেখানে ১৫ দিনের বর্ডার ম্যানেজমেন্ট কোর্স শেষ করে দেশে ফিরবেন তারা।
তিনি আরো জানান, ১৫ জনের মধ্য সুবেদার দুইজন, নায়েব সুবেদার একজন, হাবিলদার তিনজন, নায়েক তিনজন, ল্যান্সনায়েক দুইজন ও চারজন সৈনিক রয়েছেন।
মো. জামাল হোসেন/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত