পদ্মায় গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ
পদ্মায় গোসল করতে নেমে মাদরাসাছাত্র মো. রাশেদ (১৮) নিখোঁজ হয়েছে। সোমবার দুপুর সোয়া ১টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ঘোরদৌড় এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ রাশেদ রাজধানীর পুরানা পল্টন এলাকার আব্দুল খালেকের ছেলে।
লৌহজং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, ঢাকা থেকে ৬/৭ জন বন্ধু মিলে পদ্মা নদীতে গোসল করতে আসে। দুপুরে তারা গোসলে নেমে হঠাৎ মাদরাসাছাত্র রাশেদ নদীর পানিতে তলিয়ে যায়। এরপর দীর্ঘ সময় খোঁজাখুঁজি করে এখনো তার সন্ধান পাওয়া যায়নি।
এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝড়ে ঘাটে বাঁধা নৌকার দড়ি ছিঁড়ে মালিকের মৃত্যু, নিখোঁজ ১
- ২ মধ্যপ্রাচ্যে হতাহত বাংলাদেশিদের ক্ষতিপূরণ আদায়ে পদক্ষেপ নেওয়া হয়েছে
- ৩ পুনঃখননের উদ্যোগে আবারো আশা জাগাচ্ছে মৃতপ্রায় ‘জিয়া খাল’
- ৪ কক্সবাজারে জমছে ঈদ বাজার, নিম্ন আয়ের পরিবারের দীর্ঘশ্বাস
- ৫ মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক