ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ০১:৫২ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৬

কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে তিন কোটি টাকার এক লাখ পিস ইয়াবা উদ্বার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানায়, সোমবার ভোরে ২ বর্ডার গার্ড ব্যাটলিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আবু রাসেল ছিদ্দিকীর নেতৃত্বে একটি বিশেষ টহলদল গোপন সংবাদে নাফনদী সংলগ্ন হ্যাচার খালের কেওড়া বাগানে অবস্থান নেয়। এসময় দুইজন ইয়াবা চোরাকারবারী একটি প্যাকেট নিয়ে কেওড়া বাগানের দিকে আসলে টহলদল তাদের চ্যলেঞ্জ করে। তখন চোরাকাবারীরা প্যাকেটটি ফেলে দিয়ে পার্শ্ববর্তী কেওড়া বাগানের ভিতর দিয়ে পালিয়ে যায়।

পরে টহলদল প্যাকেটটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে এসে গণনা করে এক লাখ পিস ইয়াবা পান। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য তিন কোটি টাকা বলে জানান বিজিবি কর্মকর্তা।

উদ্ধারকৃত ইয়াবা ব্যাটলিয়ান সদরে জমা রাখা হবে যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বসং করা হবে।

সায়ীদ আলমগীর/এআরএ/পিআর