ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিধবাকে গণধর্ষণ : গ্রেফতার ৯

প্রকাশিত: ০১:১৮ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে চারদিন আটক রেখে এক বিধবা নারীকে গণধর্ষণের অভিযোগে প্রেমিক টুটুলসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার গোলাকান্দাইল নাগেরবাগ এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, গোলাকান্দাইল নাগেরবাগ এলাকার টুটুল হাওলাদার (২৫), রুবেল মিয়া (২৬), বাচ্চু শেখ (২৫), নুরুজ্জামান (২৪), নবাব আলী (২৪), মাহবুব মিয়া (২২), রিপন (২০), রবিন (২০) ও রাশি বেগম (৪৬)। এদের মধ্যে গণধর্ষণের সহযোগিতা করায় রাশি বেগমকে গ্রেফতার করা হয়। আসামিদের বিকেলে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

রূপগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন জানান, নড়াইল জেলার সদর উপজেলার দলজিৎপুর এলাকার এক বিধবা নারীর সঙ্গে গোলাকান্দাইল এলাকার টুটুল হাওলাদারের মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত পাঁচদিন আগে টুটুল হাওলাদার বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে উপজেলার গোলাকান্দাইল নাগেরবাগ এলাকার রাশি বেগমের বাড়িতে নিয়ে যান।

ওই বাড়ির একটি ঘরে আটকে রেখে চারদিন টুটুল হাওলাদারসহ বেশ কয়েকজন বিধবা নারীকে গণধর্ষণ করেন। গত সোমবার রাতে কৌশলে নির্যাতিত নারী পালিয়ে এসে থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে নিজে বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেন নির্যাতিতা।

পুলিশের পরিদর্শক জসিম উদ্দিন আরো জানান, গ্রেফতার ৯ জনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

মো. শাহাদাত হোসেন/এএম/এবিএস