ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাজঘর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার পৌনে ৯টা থেকে এই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে অন্তত ১৫টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়েছে। সংঘর্ষ এখনো থেমে থেমে চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে রাজঘর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রউফ ও আইনজীবী আলী আযমের মধ্যে বিরোধ চলে আসছিল।
এই বিরোধের জের ধরে সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জাগোনিউজকে জানান, সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কিছিুক্ষণের মধ্যেই সংঘর্ষ নিয়ন্ত্রণে চলে আসবে।
উল্লেখ্য, একই ঘটনার জেরে শনিবার দুপুরে রাজঘর গ্রামে দু’পক্ষের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হন।
বিএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াতের প্রার্থী রেজাউলের প্রার্থিতা বাতিলে ইসির সতর্কবার্তা
- ২ ভয় দেখিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার দিন শেষ: এটিএম মাছুম
- ৩ কয়েকদিন পর হয়তো আমার লাশও পাওয়া যেতে পারে: ভিপি নুর
- ৪ জামায়াত জান্নাত দেখিয়ে ভোট নিতে চায়, এটা ধিক্কারজনক: পার্থ
- ৫ দেড় বছরে ২৭৩ জনকে হত্যাকারী দলকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না