কথা রাখলেন জেলা প্রশাসক
কক্সবাজারের সুবিধাবঞ্চিত ছিন্নমূল শিশুদের নিয়ে চলা সংগঠন বন্ধুশিশুদের পাঠ্য কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। আনুষ্ঠানিক যাত্রায় বন্ধুশিশুদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসক।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, শব্দায়ন আবৃত্তি একাডেমির পরিচালক জসিমউদ্দিন বকুল।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজি আবদুর রহমান ও সাইফুল ইসলাম মজুমদার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েস, বন্ধুশিশু সংগঠনের প্রধান সমন্বয়ক ওমর ফারুক হিরু, মারুফ ইবনে হোছাইনসহ বন্ধুশিশুরা।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর বন্ধুশিশুদের ঈদ পুনর্মিলনীতে ছিন্নমূল বন্ধুশিশুদের পাশে থেকে তাদের বইখাতা দিয়ে লেখাপড়া এবং চিকিৎসা ও আবাসন ব্যবস্থায় সার্বিক সহায়তা দেয়া হবে বলে ঘোষণা দিয়েছিলেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। বৃহস্পতিবার বই বিতরণের মধ্য দিয়ে ছিন্নমূল বন্ধুশিশুদের দেয়া কথা রেখেছেন জেলা প্রশাসক।
সায়ীদ আলমগীর/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুমিল্লার ১১ আসনে জামানত হারিয়েছেন ৫৭ প্রার্থী
- ২ প্রতিপক্ষের বাড়িতে হামলা: বহিষ্কারের ঘোষণা নবনির্বাচিত এমপি প্রার্থীর
- ৩ দেশের সর্বোচ্চ ভোট ব্যবধানে বিজয় ছিনিয়ে রেকর্ড গড়লেন হারুন-অর-রশিদ
- ৪ মরদেহের কাছে যাওয়া যাচ্ছে না, ভেতরে আরও বোমা থাকতে পারে: রেঞ্জ ডিআইজি
- ৫ গাইবান্ধায় ২৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত