ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আহ্সানউল্লাহ মাস্টার হত্যা মামলায় দুই আসামির মুক্তি

প্রকাশিত: ১১:৩৪ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৬

গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শহীদ আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার দুই আসামি মুক্তি পেয়েছেন। তারা হলেন- টঙ্গীর আউচপাড়া এলাকার আজহার উদ্দিন সরকারের ছেলে রাকিব উদ্দিন ওরফে পাপ্পু সরকার এবং টঙ্গীর মরকুন এলাকার আব্দুল বারেকের ছেলে আয়ুব আলী।

উচ্চ আদালত থেকে খালাসের রায় পাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে তারা গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি লাভ করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. নাশির আহমেদ জানান, তাদের খালাস সংক্রান্ত কাগজপত্র বুধবার রাতে এ কারাগারে পৌঁছে। পরে তা যাচাই-বাছাই শেষে বেলা আড়াইটার দিকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। তারা দুজন ১২ বছর কারাগারে বন্দি ছিলেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে গাজীপুরের নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে এক সমাবেশে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় আহসানউল্লাহ মাস্টারকে।

আমিনুল ইসলাম/এআরএ/পিআর