১২টি সোনার বারসহ যুবক আটক
ভারতে পাচারের সময় বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে দেড় কেজি ওজনের ১২টি সোনার বারসহ আসানুর রহমান (৩৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোলের দৌলতপুর গ্রাম থেকে সোনার বারগুলো আটক করা হয়। আটক আসানুর বেনাপোলের দৌলতপুর গ্রামের নুর ইসলামের ছেলে।
যশোর-২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (ভারপ্রাপ্ত) মেজর লিয়াকত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা বেনাপোলের সীমান্তবর্তী শিকড়ি বটতলা নামক স্থানে অভিযান চালিয়ে আসানুর রহমানকে আটক করে। পরে ক্যাম্পে এনে স্থানীয় সাংবাদিকদের সামনে তার দেহ তল্লাশি করে দেড় কেজি ওজনের ১২টি সোনার বার উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, আটক সোনার মূল্য ৫৭ লাখ ৬০ হাজার টাকা। সোনার বারগুলো বেনাপোলের দৌলতপুর গ্রামের আব্দুর রাজ্জাককে দেয়ার জন্য নিয়ে যাচ্ছিল আসানুর।
আটক আসানুর জানান, এই ১২টি সোনার বারের মূল মালিক বেনাপোল দৌলতপুর গ্রামের মৃত হানিফ আলীর ছেলে আব্দুর রাজ্জাক। আমি ২৫০ টাকার বিনিময়ে দৌলতপুর গ্রামে রাজ্জাককে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম।
বেনাপোল বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল্লা হিল ওয়াফি জানান, আটক আসানুরকে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
জামাল হোসেন/এফএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বতন্ত্র প্রার্থীকে গুলি-গাড়ি ভাঙচুর, পাল্টাপাল্টি অভিযোগ
- ২ যারা জনগণকে ভোটবঞ্চিত করতে চান তাদের অবস্থান হবে দিল্লি: আসিফ মাহমুদ
- ৩ যারা স্বাধীনতায় বিশ্বাসী নয়, দেশের মানুষ তাদের সমর্থন করতে পারে না
- ৪ মুচলেকা দিয়ে যারা পালিয়ে ছিলেন তারা এখন চটকদার প্রতিশ্রুতি দিচ্ছেন
- ৫ জামায়াতকে সমর্থন করে সরে গেলেন গণঅধিকারের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা