ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গোপালগঞ্জে ট্রলি উল্টে শ্রমিক নিহত

প্রকাশিত: ১১:০৫ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৬

গোপালগঞ্জে ট্রলি উল্টে বিল্লাল সিকদার (২০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন রতন (২২) নামের অপর শ্রমিক।

শুক্রবার দুপুরে সদর উপজেলার মানিকদাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিলাল গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ গ্রামের ওয়াজেদ সিকদারের ছেলে।

আহত শ্রমিক রতন জানান, শুক্রবার দুপুরে বালু ভর্তি একটি ট্রলি মনিকদাহ গ্রামে উল্টে যায়। এ সময় ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে বিল্লাল মারা যান। এ সময় রতন আহত হন। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. সেলিম রেজা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এস এম হুমায়ূন কবীর/এএম/আরআইপি