ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শ্রীপুরে ট্রাকচাপায় পথচারী নিহত

প্রকাশিত: ১১:৩৭ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৬

গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় ট্রাকচাপায় রমজান আলী (৩৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় চালক জাহাঙ্গীর আলম ও ট্রাকটি আটক করা হয়েছে।

শুক্রবার দুপুর ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রমজান আলী কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মাছিমপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।  

মাওনা মহাসড়ক থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ময়মনসিংহগামী একটি ট্রাক রমজানকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় চালক জাহাঙ্গীর আলম ও ট্রাকটি আটক করা হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এএম/আরআইপি