চীনের দুঃখ হোয়াংহো আমাদের নোয়াখালী খাল
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চীনের দুঃখ হোয়াংহো নদী আর আমাদের দুঃখ নোয়াখালী খাল। আগামী দুই সপ্তাহের মধ্যে নোয়াখালী খালের প্রকল্প একনেকে উঠানো হবে।
শনিবার বেলা ১১টার দিকে নোয়াখালীর কবিরহাট পৌরসভায় ট্রাস্ট ব্যাংকের ১০৮তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেতুমন্ত্রী।
তিনি বলেন, ট্রাস্ট ব্যাংকে এখন মানুষ ট্রাস্ট করতে শুরু করেছে। এ ব্যাংকের কোনো দুর্নাম নেই। পদ্মা সেতুসহ মেগা প্রজেক্টগুলোর কাজ যথাসময়ে শেষ হবে। 
সোনাপুর থেকে চট্টগ্রাম জোরারগঞ্জ সড়ক একনেকে অনুমোদন হয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে নোয়াখালী খালের প্রকল্প একনেকে উঠানো হবে।
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ও ট্রাস্ট্ ব্যাংকের চেয়ারম্যান জেনারেল আবু বেলাল মো. সফিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তরের সিটি মেয়র মো. আনিসুল হক, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, ট্রাস্ট্ ব্যাংকের প্রধান ব্যবস্থাপক ইসতিয়াক আহমেদ চৌধুরী, কুমিল্লার জিওসি মেজর এনায়েত উল্যা, ডিজিডিপি মেজর জেনারেল সাহেদুল হকসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরে মন্ত্রী ফলক উন্মোচন করে ট্রাস্ট ব্যাংকের ১০৮তম কবিরহাট শাখার উদ্বোধন করেন।
মিজানুররহমান/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ২ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৩ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৪ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৫ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা