মুন্সিগঞ্জে বাস উল্টে নিহত ১
মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী-২ ব্রিজের ঢালে কুচিয়ামোড়া কলেজ গেট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মকবুল সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা গ্রামের আমান মিয়ার ছেলে।
সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
ভবতোষ চৌধুরী নুপুর/এআরএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝড়ে ঘাটে বাঁধা নৌকার দড়ি ছিঁড়ে মালিকের মৃত্যু, নিখোঁজ ১
- ২ মধ্যপ্রাচ্যে হতাহত বাংলাদেশিদের ক্ষতিপূরণ আদায়ে পদক্ষেপ নেওয়া হয়েছে
- ৩ পুনঃখননের উদ্যোগে আবারো আশা জাগাচ্ছে মৃতপ্রায় ‘জিয়া খাল’
- ৪ কক্সবাজারে জমছে ঈদ বাজার, নিম্ন আয়ের পরিবারের দীর্ঘশ্বাস
- ৫ মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক