ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুরে শিবিরের নেতাসহ গ্রেফতার ৯

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৫:৪৮ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

চাঁদপুর সদর দক্ষিণ শিবিরের সেক্রেটারি আব্দুল হাইসহ ৯ জনকে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।

সদর উপজেলার নতুনবাজার পুরানবার সেতুর ওপর থেকে তিনজন ও হাজীগঞ্জ থানার বিভিন্ন স্থান থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম ও হাজীগঞ্জ থানার ওসি মো. শাহ আলম গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলা রয়েছে।

এআরএস/পিআর