ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে ট্রেনে বোমা হামলার ঘটনায় গ্রেফতার ১৫

প্রকাশিত: ১০:০৭ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে চলন্ত ট্রেনে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর পর্যন্ত তাদের শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এরা হলেন, গাজীপুর জেলা বিএনপির উপদেষ্টা আবুল মনসুর মণ্ডল, মাস্টারবাড়ী এলাকার নওশের আলীর ছেলে আইয়ুব আলী, মৃত তছলিম উদ্দিনের ছেলে মো: নাজমুল মিয়া, মৃত মজিদ মিয়ার ছেলে খাইরুল ইসলাম, মৃত হাজী ফজুমুদ্দীনের ছেলে মো. মাসুদ করিম, শ্রীপুরের পটকা গ্রামের মোস্তফা কামালের ছেলে রিফাত (১৫), বেড়াইদেরচালা গ্রামের মৃত মোমেন সরকারের ছেলে মো. শরীফ সরকার (২৫), মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. আলী হোসেন (৩২), বৈরাগীরচালা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মাহমুদুল হাসান (৩০), পূর্ব লোহাগাছ গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. সৈকত খান (২২), সাতখামাইর গ্রামের মৃত সালাম আকন্দের ছেলে মো. ফাহাদ আকন্দ, মৃত নাছির উদ্দিন আকন্দের মোজাম্মেল হক (৩৮), টেপিরবাড়ী গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মো. রুহুল আমীন (৪৫), কেওয়া দক্ষিণ খন্ড গ্রামের আব্দুল গফুরের ছেলে মো. মতিউর রহমান (৩৩), উত্তর ধনুয়া গ্রামের ইউনুস আলীর ছেলে সজীব মিয়া (২৫)।

শ্রীপুর থানা পুলিশের ওসি মহসিনুল কাদির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত সোমবার সন্ধ্যায় শ্রীপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে আউট সিগন্যালের কাছে জামালপুরগামী কমিউটার এক্সপ্রেসে ট্রেনে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে। এসময় দুইজন দগ্ধ ও দুইজন লাফিয়ে নামতে গিয়ে আহত হয়। তাদের বিরুদ্ধে এর আগে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের মামলা রয়েছে।

এমএএস/আরআই