ঘেরাও করে মাদক বিক্রেতাকে আটক করলো এলাকাবাসী
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ঘেরাও করে এক মাদক বিক্রেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
মঙ্গলবার দুপুরে কাশিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম দেওভোগ নূর মসজিদ সংলগ্ন এলাকায় ঘেরাও করে তাকে আটক করা হয়। আটক রনি পশ্চিম দেওভোগ বাঁশমুলি এলাকার করিমন নেছার বাড়ির ভাড়াটিয়া।
দুপুরে মাদক বিক্রেতা রনিকে ঘেরাও করে আটক করে এলাকাবাসী। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার এসআই এনামুল সঙ্গীয় ফোর্স নিয়ে রনিকে আটক করে। রনির কাছ থেকে উদ্ধার করা হয় ১১৩ পিস ইয়াবা। তবে ইয়াবা ডিলার বিএনপি নেতা মনিরের ভাতিজা ভোলাইলের মুসলিমকে আটক করা যায়নি।
শাদাহত হোসেন/এআরএ/এমএস