দিনাজপুরে ট্রাকচাপায় নিহত ২
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় দুই সাইকেল-আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চাঁদপুুর কলেজ বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বিরামপুর শহরের ধেলুপাড়া গ্রামের তাছির উদ্দিনের পুত্র মিল্লুর রহমান মিলু (৪৮) ও অফিল উদ্দিনের পুত্র আনোয়ার হোসেন (৩৮)। নিহতরা সম্পর্কে আপন চাচা ও ভাতিজা। তারা পেশায় কাঠ মিস্ত্রী।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান জানান, সকালে সাইকেলে দুইজন কাজে বিরামপুর আসছিল। এ সময় বিপরমুখী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বিএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ‘চুরি করতে যাচ্ছি, অসুবিধা হলে সহযোগিতা করবেন’—এএসআইকে চোর
- ২ প্রধান অতিথি হিসেবে নাম ঘোষণা না করায় জামায়াত এমপির অনুষ্ঠান বর্জন
- ৩ সাতক্ষীরায় ডিসির সিলযুক্ত ‘ফুয়েল কার্ড’ চালুর সিদ্ধান্ত স্থগিত
- ৪ বাবা-মায়ের সঙ্গে পুণ্যস্নানে নেমে শিশু নিখোঁজ
- ৫ মুক্তিযুদ্ধে শেখ মুজিবের ভূমিকা নেই: জমিয়তে উলামায়ে নেতা