সাভারে বিআরটিসির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় যাত্রীবাহী বিআরটিসি দ্বো-তলা বাসের ধাক্কায় হায়দারুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার দুপুরে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। তিনি বাগেরহাট জেলা সদরের মৃত শাহাদাৎ খন্দকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ঢাকা- আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় ঢাকা থেকে সাভারের উদ্দেশ্যে আসার পথে বিআরটিসি দ্বো-তলা একটি বাস মোটরসাইকেল আরোহীকে ওভারটেক করে আসার সময় সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় মোটরসাইকেল আরোহি ঘটনাস্থলেই নিহত হয়।
সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সালাহ উদ্দিন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এমএএস/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু